৭ তারিখ হচ্ছে না দিঘার জগন্নাথ ধামের উদ্বোধন, কী জানালেন মুখ্যমন্ত্রী?

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কোনও বাধা নেই। সামনেই রথ যাত্রা। জল্পনা শুরু হয়েছিল, হয়তো এই বছর থেকেই সেখানে রথের উৎসব পালন করা হবে। কিন্তু শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আগামী ৭ জুলাই মন্দিরের উদ্বোধন হবে না।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণেই পশ্চিমবঙ্গে দিঘায় প্রভু জগন্নাথের মন্দির নির্মাণ করা হয়েছে। প্রভু বলরাম এবং শুভদ্রাও পূজিত হবেন। রথ উৎসব পালন করা হবে।‘ এরইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আগামী বছর থেকে দিঘায় রথের উৎসবে পালন করা হবে।  দিঘার জগন্নাথ ধামে রথের চাকা গড়ানোর আগে অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করতে হবে।…‘

দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল এক সংগঠন। তাঁদের অভিযোগ ছিল, রাজারহাট ও পার্শ্ববর্তী এলাকায় উন্নয়নের কাজ হিডকো করতে পারে। রাজ্যের অন্যত্র কাজ করার এক্তিয়ার তাঁদের নেই। তবে বৃহস্পতিবার এই জনস্বার্থ মামলা খারিজ করেন দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্যের। তাঁরা যেকোনও সংস্থাকে দায়িত্ব দিতে পারে। হাইকোর্টের এই সিদ্ধান্তে জগন্নাথ ধাম উদ্বোধনে আর কোনও বাধা রইল না।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube