হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর্ণা-ফুলকি, TRP লিস্টে পিছিয়ে পড়ল গীতা

বাংলা ধারাবাহিকগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। নতুন মার্কশিট চলে এসেছে। গত কয়েক সপ্তাহ ধরেই চমক দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। গতবারের মত এই সপ্তাহেও প্রথম আসন ধরে রাখল ‘নিম ফুলের মধু’ (৭.৭)। সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানেই থাকল ‘ফুলকি’, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২।

এই সপ্তাহের মার্কশিটে তৃতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ (৬.৩)। চতুর্থ স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। একদা প্রথম স্থানে থাকা এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৬.১ নম্বর। ৬ নম্বর নিয়ে টিআরপি লিস্টের প্রথম পাঁচে জায়গা করে নিল ‘কথা’।

একনজরে দেখে নিন টিআরপি তালিকা

প্রথম- নিম ফুলের মধু (৭.৭)
দ্বিতীয়- ফুলকি (৭.৫)
তৃতীয়- কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
চতুর্থ- জগদ্ধাত্রী (৬.১)
পঞ্চম- কথা (৬.০)
ষষ্ঠ- শুভ বিবাহ/ অনুরাগের ছোঁয়া (৫.৬)
সপ্তম- গীতা এল এল বি (৫.৫)
অষ্টম- উড়ান (৫.৩)
নবম- উড়ান (৫.৩)
দশম- বঁধূয়া (৪.৯)

টিআরপি তালিকায় ষষ্ঠ স্থানে যৌথভাবে জায়গা পেয়েছে নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’ এবং বর্তমান সময়ের বাংলা টেলিভিশনের পুরনো ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৬। অনেকটাই পিছিয়ে পড়েছে গীতা এল এল বি, এই ধারাবাহিক পেয়েছেন ৫.৫। অষ্টম স্থানে রয়েছে আরও এক নতুন ধারাবাহিক ‘উড়ান’ (৫.৩)। শুরু থেকেই টিআরপি তালিকার তলানিতে রয়েছে ‘রোশনাই’। এই সপ্তাহে ৫.২ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে আরণ্যক-রোশনাই জুটি। দশম স্থানে রয়েছে ‘বঁধূয়া’ (৪.৯)। আগামী সময়ে আরও কিছু নতুন ধারাবাহিক আসতে চলেছে, কাকে টেক্কা দেবে কোন ধারাবাহিক, তা সময়ই বলবে।     

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube