আটকে পড়া মানুষদের পাশে মিমি চক্রবর্তী

নিউজটাইম ওয়েবডেস্ক :  

সমাজসেবায় তাঁর অবদান নতুন নয়। বহুবার মানুষের সেবায় কিংবা পথের পশুদের পাশে দাঁড়িয়েছেন । দেশে লকডাউন চলাকলীন তার নজির দিলেন আর ও একবার।তিনি মিমি চক্রবর্তী।

 দেশ জুড়ে লকডাউনের মাঝে কিছু মানুষ বিপদের মুখোমুখি হয়েছিলেন। পশ্চিমবঙ্গ থেকে অনেকে দক্ষিণ ভারতে যান চিকিৎসা করাতে। বাস ও ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই সেখান থেকে ফিরতে পারেননি তারা।

কিছুদিন ধরেই সোশাল মিডিয়ায় ভিডিয়ো করে তাদের অসহায়তার কথা জানাতে থাকেন পরিবারগুলি। তাদের মধ্যেই  একজন ভাঙড়ের বাসিন্দা স্বপন সর্দার যার সাথে যোগসাজস ছিল মিমি চক্রবর্তীর আপ্ত সহায়ক অর্ণব ভট্টাচার্যের সঙ্গে।

এরপর তাঁর সাথে যোগাযোগ করা হয়। প্রায় দশ জন বাঙালিকে কলকাতায় ফিরিয়ে আনার ব্যবস্থা করেন মিমি চক্রবর্তী।

মাদুরাই কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মিমি। তারপরেই রবিবার সকালে কর্পোরশনের কর্মকর্তারা মীনাক্ষী মিশন হসপিটালের লজে গিয়ে আটকে থাকা পরিবারদের সঙ্গে কথা বলেন। অবশেষে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় স্বপন সর্দার সহ বাকিদের।

মিমি জানিয়েছেন, ‘’যে অসহায় মানুষেরা চিকিৎসা করাতে গিয়ে ওখানে আটকে আছেন তাদের খাওয়া পরার কোন অভাব হবেনা।প্রয়োজনে যা টাকা পয়সা দরকার হবে আমরা সেটা পাঠাবো।আমরা ওদের পাশে আছি এবং সেই কথা শুনে আমার দলের লোকেরা অগ্রসরও হয়ে গেছে ইতিমধ্যে।”

যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তী হোম কোয়ারেন্টিনে, তাই নিজে বেরোতে পারেননি নায়িকা। কিন্তু সময় মতো তাঁর টিমের সদস্যরা প্রয়োজনীয় সামগ্রী হাতে তুলে দিয়ে এসেছেন এলাকার মানুষদের। করোনা সচেতনা ছড়াতেও নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে বহু ভিডিয়ো, মিমি ইত্যাদি বানিয়ে শেয়ার করছেন মিমি। পাশাপাশি এই আকালের বাজারে ওষুধ পাওয়ার সমস্যারও সমাধান করেছেন মিমি। ৮৯৬৭৪৬৬৪৫৫ এই নম্বরে প্রেসক্রিপশন হোয়্যাটস অ্যাপ করলেই পাওয়া যাবে ওষুধ। মিমির টিমের সদস্যরা জোগান দেবে প্রয়োজনীয় ওষুধের।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube