দিল্লিতে সরকারি হাসপাতালের চিকিৎসকের শরীরে মিললো করোনা, বন্ধ হাসপাতাল

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজধানী দিল্লির এক সরকারি হাসপাতালের চিকিৎসক করোনা আক্রান্ত। বন্ধ করা হয়েছে গোটা হাসপাতাল, আজ সেখানে সসংক্রমণ মুক্ত করার কাজ হবে।

রাজধানীর স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, দিল্লির স্টেট ক্যানসার ইনস্টিটিউটের ঐ চিককিৎসক সম্প্রতি তাঁর ভাইয়ের বাড়ি ‌যান, ‌যিনি ঘটনা চক্রে বিদেশ থেকে ফিরেছেন।

মঙ্গলবার এর সাথে ফের এক মহল্লা ক্লিনিকের চিকিৎসকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে দ্বিতিয়বার কমিউনিটি ক্লিনিকের চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। এর আগে মৌজপুরে চিকিৎসক ও তাঁর স্ত্রী – কন্যার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব দিল্লির বাবরপুরে, ‌‌যা মৌজপুর থেকে ১ কিমি দুরে অবস্থিত। বাবরপুরের এই চিকিৎসকের কাছে গত ১২ থেকে ২০ মার্চের মধ্যে ‌যাঁরা চিকিৎসার জন্যে এসেছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তবে ঐ চিকিৎসকের সংক্রমণ ঠিক কিভাবে হয়েছে তা এখনও জানা ‌যায়নি।

১০ই মার্চ সৌদি আরব থেকে আসা এক মহিলার থেকে সংক্রমণ ছড়ায় মৌজপুর মহল্লা ক্লিনিকে। এই মহিলা চিকিৎসকের কাছে এলে তিনিও সংক্রামিত হন। করোনা উপদ্রবের প্রাক্কালে মুখ্যমন্ত্রী কেজরীওয়াল জানিয়ে দিয়েছিলেন স্থানীয়দের সুবিদার্থে খোলাই থআকবে মহল্লা ক্লিনিকগুলি।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube