।। সুস্মিতা সিং ।।
হিন্দি টেলিভিশন ইন্ড্রাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। নিজের অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে ইন্ড্রাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী। সবই ঠিক চলছিল কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। কিছুদিন আগেই ক্যান্সার আক্রান্ত হয়েছেন হিনা।

স্টেজ ৩ স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই যথেষ্ট উদ্বিঘ্ন তার অনুরাগীরা, ভেঙে পড়েছেন অভিনেত্রীর মা। তবে ভেঙে পড়েননি হিনা বরং প্রতি মুহূর্তে নিজেকে আরও বেশি মজবুত করে তুলছেন। সম্প্রতি নিজের হাতে প্রিয় যত্নের চুল কেটে ফেলেন হিনা। সেই ভিডিও নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়িতেই চুল কাটছেন অভিনেত্রী। মেয়েকে চুল কাটতে দেখে কেঁদে ফেলেন হিনার মা। আর চুল কাটার পর মেয়েকে বুকে জড়িয়ে নেন তিনি।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে হিনা লিখেছেন, “মায়ের কান্নার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। জীবনে যা কল্পনা করার সাহসও হয়নি, আজ তার সাক্ষী থাকলেন তিনি।” বহু মানুষ এই কঠিন রোগের সঙ্গে লড়ছেন। বিশেষ করে মহিলাদের জন্য এই লড়াই আরও কঠিন। আমাদের জন্য চুলটাই মুকুটের মতো। এই মুকুট আমরা কখনওই খুলে ফেলতে চাই না। কিন্তু কঠিন লড়াই লড়তে গেলে নিজের গর্ব ও নিজের মুকুট মাথা থেকে খুলে ফেলতে হয়। এই লড়াই জিততে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর আমি এই লড়াই জয় করার সিদ্ধান্ত নিয়েছি। চুল আবার গজাবে, ভ্রু আবার তৈরি হবে, ক্ষত শুকিয়ে যাবে। কিন্তু মনের জোর একই থাকবে।”

সব শেষে হিনা লিখেছেন, “ঈশ্বর আমাদের যন্ত্রণা দূর করুন এবং জয়ী হওয়ার শক্তি দিন। আমার জন্য দয়া করে প্রার্থনা করুন আপনারা।” অভিনেত্রীর সুস্থতা কামনায় তাঁর পরিবার থেকে অনুরাগীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

