আগাম হামলার সতর্কতা। খান ইউনিস শহরের মানুষজনকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ। ইজরায়েলি বাহিনীর ফতোয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মানবিক ও পুনর্গঠন বিষয়ক আহ্বায়ক।
ইজরায়েল এবং প্যালেস্তাইনের সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে চলতে থাকা সংঘর্ষে গাজা ভূখণ্ডে গৃহহীন প্রায় ১৯ লক্ষ মানুষ। রাষ্ট্রসংঘের মানবিক কার্যক্রম ও পুনর্গঠন বিষয়ক আহ্বায়ক সিগরিদ কাগ একথা জানিয়েছেন। যার মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের মানুষজনকে অন্যত্র সরে যাওয়ার জন্য যে নির্দেশ জারি করেছে ইজরায়েল, তাতে তিনি গভীর ভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিস শহরে হামলা বড়সড় অভিযান চালানোর ঠিক একদিন আগে, সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্যই এই নির্দেশ দেয় ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
তাদের এই নির্দেশের ফলে ২ লক্ষ ৫০ হাজার প্যালেস্তিনীয় আবার নতুন করে গৃহহীন হবে বলে মনে করছে রাষ্ট্রসংঘ। ইজরায়েলের হামলার কারণে, বারবারই গাজার মানুষ তাদের বাসস্থান বদলাতে বাধ্য হচ্ছেন বলে মনে করছেন সামরিক বিশেষক্ষরা। সংবাদ সংস্থা জানিয়েছে, গাজার সাম্প্রতিক মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলতি মাসেই নিউইয়র্কে, রাশিয়ার ডাকা আয়োজিত নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে অংশ নেওয়ার পর একথা বলেন রাষ্ট্রসংঘের মানবিক ও পুনর্গঠন বিষয়ক আহ্বায়ক কাগ। তিনি বলেন, ‘প্যালেস্তাইনের জনগণ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন. তাঁদের বাড়িঘর বলতে কিছু নেই জীবন বিপন্ন. যুদ্ধ সেখানে কেবল মানবিক সংকটই তৈরি করেনি, তাঁদের জীবনে ব্যাপক মানবিক দুর্দশাও ডেকে এনেছে’।
কাগের অভিযোগ, মানবিক বিপর্যয়ের মধ্যেই গাজাবাসীদের কাছে এখনও যথেষ্ট পরিমাণে ত্রাণ সামগ্রি পৌঁছচ্ছে না। ত্রাণ প্রবেশের সুযোগ করে দিতে তিনি গাজা এবং মিশরের মধ্যকার রাফা সীমান্তে ক্রসিং পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সেইসঙ্গে ত্রাণের আরও তহবিল গড়ে তোলার জন্য, আন্তর্জাতিক মহলকে আহ্বানও জানিয়েছে রাষ্ট্রসংঘের মানবিক ও পুনর্গঠন বিষয়ক আহ্বায়ক কাগ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

