উপনির্বাচনের আগে BJP কর্মীদের থানায় ডেকে হুমকির অভিযোগ, বিক্ষোভে ৬ বিধায়ক

রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন, হাতে আর মাত্র কয়েকটা দিন। এই সময়ে প্রচারে ঝড় তুলতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। বিধায়কের দলবদলে উপনির্বাচন হবে রায়গঞ্জে। এরইমধ্যে অভিযোগ উঠল বিজেপি কর্মীদের থানায় ডেকে হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই শুক্রবার রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভে বসলেন বিজেপির ছয় বিধায়ক।

বিজেপি কর্মীদের থানায় ডেকে হুমকি! এই অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবাদে এদিন রায়গঞ্জ থানার সামনে বিজেপির ছয়জন বিধায়ক বিক্ষোভ শুরু করেন। অভিযোগ নিয়ে সুর চড়ান তাঁরা। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, দক্ষিণ কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মণ, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, তপনের বিধায়ক বুধরাই টুডু এবং হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু বিক্ষোভে সামিল হন।

শঙ্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘নির্বাচনকে কেন্দ্র করে পুলিস ডেকে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে,মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।তাই এই বিক্ষোভ।‘ পাশাপাশি পুলিশ এই কর্মকাণ্ড চালিয়ে গেলে আগামী ৮ তারিখ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু কয়েকদিনের মধ্যেই দলবদল করে তৃণমূলে যোগ দেন বিধায়ক কৃষ্ণকল্যাণী। চলতি বছরের লোকসভা কেন্দ্রে তাঁকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করে শাসক দল। তারপরই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। যদিও বিজেপির কাছে হারতে হয়েছে তাঁকে। বিধায়ক শূন্য হওয়ায় আগামী ১০ জুলাই রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচন। এবারে শাসক দলের টিকিটে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube