আচমকাই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাড়িতে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। বৃহস্পতিবার দিল্লির ১০, জনপথের বাড়িতে যান তিনি। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণের কথা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই সাক্ষাতের নেপথ্যে কারণ কী?
বৃহস্পতিবার সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান মুকেশ আম্বানি। আগামী ১২ জুলাই মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র আনান্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সূত্রে খবর, ছেলের বিয়ের আমন্ত্রণ জানাতেই এদিন ১০, জনপথে যান রিলায়েন্স কর্তা। এই সাক্ষাতের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই।
চলতি বছরের শুরুতেই জামনগরে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে প্রথম পর্ব আয়োজিত হয়েছিল। দেশ-বিদেশের বহু অতিথি উপস্থিত ছিলেন সেখানে। কয়েক সপ্তাহ আগেই ইতালিতে একটি ক্রুজে আয়োজিত হয় দ্বিতীয় পর্ব। সেখানে যদিও নিজেদের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন হবু দম্পতি। তাঁদের বিয়ের কার্ড ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। অতিথিদের জন্য রয়েছে ড্রেস কোড। বিয়েতে উপস্থিত সকল অতিথিকেই ভারতীয় পোশাকে সাজতে হবে বলে উল্লেখ করা হয়েছে আমন্ত্রণ পত্রে।
বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি। জানা গিয়েছিল, জামনগরে তিনদিনের অনুষ্ঠানের জন্য খরচ হয়েছিল ১২০০ কোটি টাকা। রেহানা থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংয়ের মত শিল্পীরা জামনগরের প্রাক বিবাহ পর্বে মঞ্চ মাতিয়েছিলেন। বিয়েতেও এলাহী আয়োজন। অনন্ত-রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানে গান গাইতে ইতিমধ্যেই মুম্বইয়ে পা রেখেছেন জাস্টিন বিবার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

