অফিসেই আইবুড়ো ভাতের আয়োজন, তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে প্রণাম বিডিও’র! ভাইরাল ভিডিও

আগামী সপ্তাহে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব। তার আগে পঞ্চায়েত সমিতির অফিসেই হল আইবুড়ো ভাতের আয়োজন। পঞ্চব্যঞ্জনে থালা সাজিয়ে রাখা হল তাঁর টেবিলে। তৃণমূল ব্লক সভাপতির পা ছুঁয়ে প্রমাণ করতেও দেখা যায় রজনীশ কুমার যাদবকে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এনিয়ে নিন্দায় সরব হয়েছে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় বিডিও-র আইবুড়ো ভাতের ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘তৃণমূল নেতৃত্ব দ্বারা আয়োজিত বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিওর প্রাক বিবাহ অনুষ্ঠান হচ্ছ পঞ্চায়েত সমিতি অফিসে। প্রশাসনিক আধিকারিককে তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমানের এই ছবি বর্তমান বাংলার চেনা ছবি। শাসক দল ও প্রশাসনের মাঝে যে অদৃশ্য রেখা ছিল তা সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে।‘

https://twitter.com/SuvenduWB/status/1808739657984757779

শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, টেবিলের সামনে বিভিন্ন খাবারের থালা মালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। পাঞ্জাবি পড়ে রয়েছেন বিডিও। যুব তৃণমূল নেতা তথা কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য তাঁর গলায় রজনীগন্ধার মালা পরিয়ে দিলেন। পরে তৃণমূলের ব্লক সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি গুপ্তের কাছ থেকে চন্দনের ফোঁটা নিচ্ছেন বিডিও। তারপর ওই নেত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন।

বিতর্ক উঠতেই বিডিও জানিয়েছেন, উনি আমার মায়ের মত তাই প্রণাম করেছি। তৃণমূলের ব্লক সভাপতির অবশ্য দাবি, গোটাটাই ‘সৌজন্যের বিষয়’। যদিও এই ভাইরাল ভিডিও নিয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কঠোর সমালোচনা করেছেন।।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube