ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন, গ্রেফতারির আগে ছেড়েছিলেন কুর্সি

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফের হেমন্ত সোরেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারির আগেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। জেল থেকে বেরিয়ে আবারও পুরনো দায়িত্বে ফিরলেন তিনি।

গত বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন চম্পাই সোরেন। রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র তুলে দিয়ে সরকার গঠনের দাবি জানান তিনি। এরপরই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন আনুষ্ঠানিকভাবে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। বৃহস্পতিবার রাঁচির রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। জেএমএম নেতা হেমন্ত সোরেন জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল, তিনি কি আবারও মুখ্যমন্ত্রী পদে ফিরবেন? সূত্রে খবর, সম্প্রতি জেএমএম নেতৃত্বাধীন জোটের বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয়, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, তৃতীয়বারের মত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হবেন হেমন্ত।

জমি কেলেঙ্কারি মামলায় গত ৩১ জানুয়ারি তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁর বিরুদ্ধে রাঁচিতে ৮.৮৬ একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠেছিল। গ্রেফতারির আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। সেইসময়েই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চম্পাই সোরেন। গত ২৮ জুন জামিনে মুক্ত হয়েছেন তিনি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube