দীর্ঘ ৮ বছর পর ফের ভারতীয় ছবি, বলিউডে ফিরছেন ফাওয়াদ খান

নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু

ফের ভারতীয় ছবি । শোনা যাচ্ছে,বলিউডে ফিরছেন ফাওয়াদ খান । দীর্ঘ ৮ বছর পর ভারতীয় ছবিতে ফিরতে চলেছেন পাকিস্তান অভিনেতা । তাঁর অভিনয়ে আগেও মুগ্ধ হয়েছেন ভারতীয় দর্শক, একাধিক বলিউডি ছবিতে কাজ করেছেন । তাঁর রূপে ‘ফিদা’ মহিলারা ।

শোনা যাচ্ছে, রোম্যান্টিক কমেডি ঘরানার একটি ছবিতে তাঁকে নাকি দেখা যাবে বাণী কপূরের বিপরীতে । আরতী বাগদিকে এই ছবির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও খবর । এছাড়াও শোনা যাচ্ছে গোটা ছবির শ্যুটিং হবে ব্রিটেনে । আন্তর্জাতিক স্তরে ফাওয়াদ খানের জনপ্রিয়তা বিপুল বিশেষত দক্ষিণ এশিয়দের মধ্যে । মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সেরও অংশ থেকেছেন তিনি । তাঁর প্রজেক্টের বাকি তথ্য এখন গোপনই রাখা হচ্ছে এবং সকলেই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন । ব্রিটেনে শ্যুটিং শুরুর ঠিক আগেই প্রযোজকরা এই প্রজেক্ট ঘোষণা করবেন ।

দুই মানুষ, যাঁরা ভিতর থেকে ভেঙে গিয়েছেন, ভাগ্যের ফেরে তাঁদের একসঙ্গে হওয়ার গল্প বলবে এই ছবি । একে অপরকে সাহায্য করতে গিয়ে একে অপরের প্রেমে পড়ার গল্প দেখা যাবে এই ছবিতে । খবর এমনই । ‘ইস্টউড স্টুডিওস’-এর প্রথম আন্তর্জাতিক কোলাবোরেশনের ছবি এটি, যার নাম এখনও চূড়ান্ত হয়নি বলে খবর ।

এর আগে, ৮ বছর আগে তাঁকে শেষ হিন্দি ছবিতে দেখা গিয়েছিল । ‘অ্যায় দিল হ্যায় মুশকিল‘, ‘কপূর অ্যান্ড সনস‘ ও ‘খুবসুরত‘-এর মতো জনপ্রিয় হিন্দি ছবিতে তাঁকে দেখা গেছে অভিনয় করতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube