নিউজটাইম ওয়েবডেস্ক :


সেই সিনেমার রেশ ধরেই তৈরি হয়েছে ইন্ডিয়ান টু . এখানে কমল হাসানের নাতির চরিত্রে দেখা যাবে জনপ্রিয় তামিল অভিনেতা সিদ্ধার্থকে । এছাড়াও রয়েছেন এস জে সূর্য, কাজল আগারওয়াল, রাকুলপ্রিত সিং, প্রিয়া ভবানীশঙ্কর, কালীদাস জয়রাম, গুলশন গ্রোভার, নেদুমুড়ি ভেনু, ভিভেক, সামুথিরাকানি, ববি সিমহা, গুরু সোমাসুন্দরম, ভেনেলা কিশোর, দীপা শঙ্কর সহ আরও অনেকে । সঙ্গীত পরিচালনার দায়িত্বে অনিরুদ্ধ রভিচন্দর । প্রায় দু দশক ধরে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন সিদ্ধার্থ সূর্যনারায়ণ । কিন্তু কমল হাসানের সঙ্গে স্ক্রিন শেয়ার এই প্রথম । এক সাক্ষাতকারে তিনি স্বীকারই করেছেন যে উলগানায়গনের সঙ্গে একই ছবিতে কাজ করা ছিল তাঁর স্বপ্ন । তিনি বলেন, হিন্দিতে একটি কথা আছে – ঈশ্বরের কাছে যাব বললেই কিন্তু দর্শন করতে যাওয়া যায় না । যতক্ষণ না ঈশ্বর নিজে ডাকছেন, ততক্ষণ তাঁর কাছে পৌঁছনো যায় না । তাই কেন এতদিন একই ইন্ডাস্ট্রিতে থাকার পরেও কমল হাসানের সঙ্গে তাঁর কোনও ছবি করার সৌভাগ্য হয়নি, সেটা বোঝাই যাচ্ছে । সিদ্ধার্থ আরও বলেন, তিনি এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলেন ।

কমল হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ? এই প্রসঙ্গে সিদ্ধার্থ বলেন, হতে পারে তিনি একজন মেগাস্টার । কিন্তু বাস্তবে তিনি হলেন একজন ক্ষুধার্থ ছাত্র । যিনি সব সময়ে নতুন কিছু শিখতে চান । সিদ্ধার্থ আরও বলেন, কমল স্যার কখনও একই জিনিস দ্বিতীয়বার করেন না । কেউ যদি ওনার থেকে কিছু একটা শেখার চেষ্টা করেন, তাহলে সেই ব্যক্তি কিন্তু কোনও একটা কিছু শিখবেন না । পুরো বিষয়টাই শিখে যাবে । সিদ্ধার্থের ভাষায় কমল হাসান তাঁর শিক্ষক হলেও, একই ভাবে তিনি একজন ছাত্রও । কারণ তাঁর কাছে যেটাই নিয়ে যাওয়া হয়, সবকিছই স্পঞ্জের মত গ্রহণ করে নেন । এই প্রসঙ্গে তামিল অভিনেতা আরও বলেন যে তাঁদের ভাষায় একটা উপমা আছে । সেটা হল – যেটা আপনি জানেন, সেটাই আপনার খাদ্য । আর যেটা আপনি জানেন না, সেটা আপনার বাইরের জগৎ । কমল হাসানকে নিয়ে সিদ্ধার্থ আরও বলেন, তিনি সবকিছু জানেন । তারপরেও তাঁর জানার ইচ্ছা কিছুতেই যেন শেষ হয় না । ইন্ডিয়ান টু এবং ইন্ডিয়ান থ্রি-এর পাশাপাশি, চিতথা ছবিতে সিদ্ধার্থের দুরন্ত অভিনয়, দর্শকদের ভীষণ ভাল লেগেছে । নিজের প্রোযজনায় তৈরি হওয়া এই ক্রাইম থ্রিলার বক্স অফিসেও ভীষণ ভাবে সফল । প্রসঙ্গত গত বছর এপ্রিল মাসে এই ছবির টিজার পোস্টারের উন্মোচন করেছিলেন স্বয়ং উলগানায়গন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

