অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লু-র ধাক্কা, প্রাতঃরাশের সময় কমাচ্ছে ম্যাকডোনাল্ডস

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

অস্ট্রেলিয়াতে বার্ড ফ্লু-র ধাক্কায় সমস্যায় মার্কিন বহুজাতিক ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস । যার ফলে সকালের খাওয়ার সময় বা ব্রেকফাস্ট সরবরাহের সময় কমিয়ে দিচ্ছে তারা । তাই ম্যাকডোনাল্ডসের ব্রেকফাস্ট পেতে হলে, আবার ঘুম থেকে আরও একটু তাড়াতাড়ি উঠতে হবে অস্ট্রেলিয়ার বাসিন্দাদের । খবর সংবাদ সংস্থা সূত্রের ।

ফাস্ট ফুড জায়ান্টটি অস্ট্রেলিয়ায় তাদের প্রাতঃরাশ বা ব্রেকফাস্ট পরিষেবার সময়, সাময়িকভাবে দেড় ঘণ্টা কমিয়ে দিয়েছে । ম্যাকডোনাল্ডস অস্ট্রেলিয়া জানিয়েছে, বর্তমানে শুধুমাত্র স্থানীয় সময় সকাল ১০:৩০ টা পর্যন্ত প্রাতঃরাশের মেনু পরিবেশন করা হচ্ছে । স্বাভাবিক সময়ে সেটা দুপুর বেলা পর্যন্তও পাওয়া যেত । মূলত, বার্ড ফ্লুর কারণে ডিমের উৎপাদনে ঘাটতি দেখা দেওয়ায়, এই পথে হাঁটতে হচ্ছে ম্যাকডোনাল্ডকে । এক বিবৃতিতে তারা এমনটাই জানিয়েছে । সেখানে আরও বলা হয়েছে, ‘পোল্ট্রি’ শিল্পের বর্তমান অবস্থায় অনেক খুচরা বিক্রেতার মত আমাদেরও ডিম সরবরাহের বিষয়টা হিসেব করে সামলাতে হচ্ছে । এই চ্যালেঞ্জ মোকাবিলায় অস্ট্রেলিয়ার কৃষক, উৎপাদক, সরবরাহকারীদের সঙ্গে নিবিড়ভাবে আমরা কাজ করছি আমরা’ ।

গত দুই মাসে দক্ষিণপূর্ব অস্ট্রেলিয়ার ১১টি খামারে বার্ড ফ্লুর কয়েকটি ধরন শনাক্ত হয়েছে । যার প্রকোপে সেদেশে প্রায় ১৫ লক্ষ মুরগি মারা গিয়েছে । যদিও কর্তৃপক্ষ অবশ্য বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । আর এই বার্ড ফ্লু-র কোপে সেদেশে ডিমের উৎপাদন কমে গেছে প্রায় ১০ শতাংশের মত । অস্ট্রেলিয়ার সরকারও ডিমের ক্রেতাদের ক্রয় সীমা বেঁধে দিয়েছে । অর্থাৎ, বর্তমান পরিস্থিতিতে একজন ক্রেতা নির্দিষ্টসংখ্যক ডিমের বেশি কিনতে পারবে না । এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, খাদ্য রসিকদের প্রয়োজনের চেয়ে বেশি ডিম কেনা থেকে আপাতত কিছুদিন বিরত থাকতে হবে । তাই ম্যাকডোনাল্ডসের মতো ফাস্টফুড জায়ান্টকেও আইন মেনে চলতে হচ্ছে । সেই কারণেই এখন ম্যাকডোনাল্ডসের হামবার্গার খেতে হলে, ঘুমের আলসেমি ছাড়তেই হচ্ছে অস্ট্রেলিয়ানদের ।

পাখি ও স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে H5N1 সংক্রমণ বিশ্বজুড়েই ছড়িয়েছে । আক্রান্ত হয়েছে কয়েকশো কোটি প্রাণী । কিছু মানুষও আছে সেই তালিকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube