মাঠে পড়ে রয়েছে যুবক-যুবতীর রক্তাক্ত দেহ। নৃশংসভাবে খুন করা হয়েছে দু’জনকে। যুবকের গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। যুবতীর গোপনাঙ্গ কেটে নেওয়া হয়েছে। হাড় হিম করা ঘটনা ঘটেছে রাজস্থানের উদয়পুরে। যুবক-যুবতী সম্পর্কে স্বামী স্ত্রী বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, দম্পতির উদয়পুরের একটি খামারে কাজ করতেন, সেখানেই থাকতেন। খামারের মালিকই প্রথম দুজনের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় পুলিশ। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে চারিদিক খতিয়ে দেখে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, মাঠের মধ্যে যুবকের দেহ পড়ে ছিল। পাশেই একটি ছোট কুঁড়েঘরে পড়েছিল যুবতীর দেহ, তাঁর গোপনাঙ্গে কেটে দেওয়া হয়েছে। ধারাল অস্ত্র দিয়ে দুজনেরই গলা কাটা হয়েছে।
মৃত দম্পতি উদয়পুরের বেকারিয়ার বাসিন্দা হলেও পিণ্ডওয়ারা থানা এলাকায় থাকতেন। সেখানেই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিমধ্যেই তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ওই দম্পতির কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা খতিয়ে দেখা হবে। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি দেখা হবে। জিজ্ঞাসাবাদ করা হবে পরিবারকে। কী কারণে দম্পতিকে নৃশংসভাবে খুন করা হল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

