মহিলা কামড়ায় পুরুষযাত্রী, এবার থেকে কড়া ব্যবস্থা! রেলকে নির্দেশ হাইকোর্টের

নিত্যদিন বহু মানুষ ট্রেনে যাতায়াত করে। মহিলাদের কথা মাথায় রেখে প্রতিটি ট্রেনেই আলাদাভাবে মহিলা কামড়া এবং লেডিস স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। কিন্তু প্রায়ই দেখা যায়, মহিলা কামড়ায় পুরুষরা উঠে পড়ছেন, এমনকি লেডিস স্পেশাল ট্রেনের কামড়াগুলিতেও দেখা যায় পুরুষযাত্রীদের ভিড়। এনিয়ে এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

লোকাল ট্রেনের মহিলা কামড়া বা লেডিস স্পেশাল ট্রেনে বহু পুরুষযাত্রী নিত্য যাতায়াত করেন, এরফলে বহু মহিলা যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। মহিলাদের অভিযোগ, অনেক পুরুষযাত্রী তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এই অভিযোগ জানিয়ে একাধিকবার রেলকে চিঠি দিয়েছেন এক আইনজীবী। কিন্তু সদুত্তর পাননি। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।  

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। জানা গিয়েছে, রেলকে পাঠানো আবেদন উল্লেখ করা হয়েছিল, ট্রেনের সংরক্ষিত কামরায় টিকিট ছাড়া অবাঞ্ছিত যাত্রীদের দাপটে সংরক্ষিত টিকিট নেওয়া যাত্রীদের যাতায়াতে অসুবিধা হয়। ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৬২ ধারা ভঙ্গ হচ্ছে, আবেদনে এই বিশেষ ধারার কথাও উল্লেখ করেছিলেন মামলাকারী।

মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন বা ট্রেনের কামড়ায় পুরুষদের যাতায়াত নিয়ে রেলকে সতর্ক করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রেলের নিরাপত্তাকর্মীদের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।    

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube