ফের শিরোনামে উঠে এল যোগীরাজ্য । মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরসে এক ধর্মীয় অনুষ্ঠানে চলাকালীন পদপিষ্ট হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে । শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে এখনও পর্যন্ত এই ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে । তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এদিনের ঘটনায় জানা যায়, হাথরস জেলার ফুলরাই গ্রামে ভোলেবাবা সৎসঙ্গে এই অঘটন ঘটে । আহতদের দ্রুত উদ্ধার করে ইটাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে তাঁদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর । একই সঙ্গে পুলিশ সূত্রে আরও জানা যায়, মৃতদের মধ্যে ২৩ জনই মহিলা । মৃতের তালিকায় রয়েছে ৩ শিশুও । আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

এদিনের এই মর্মান্তিক ঘটনায় শোকজ্ঞাপন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি । তবে এখনও পর্যন্ত ঘটনার সঠিক কারণ জানা যায়নি । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
প্রসঙ্গত জানা যায়, উত্তরপ্রদেশের ফুলরাই গ্রামে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । তবে এদিন অনুষ্ঠান শেষ হওয়াতে সকল তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে উদ্যোগী হন । এই পরিস্থিতিতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় । অনেকেই পড়ে যান, ফলে পদপিষ্ট হওয়ার মতো বিপর্যয় ঘটে যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

