প্রথম মহিলা সেনাপ্রধান পেল কানাডা

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

কানাডায় আবারও নারী শক্তির উত্থান । এই প্রথম সেদেশে একজন মহিলাকে বসানো হল সামরিক বাহিনীর প্রধান পদে । বুধবার নতুন সামরিক প্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল জেনি ক্যারিগনানের নাম ঘোষণা করা হয় । তিনি তাঁর ৩৫ বছরের সামরিক জীবনে আফগানিস্তান, বসনিয়া-হার্জেগোভিনা, ইরাক ও সিরিয়ায় দেশের সেনাবিহীনকে নেতৃত্ব দিয়েছেন ।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডায় এই প্রথমবার কোনও মহিলাকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করা হল । এর মাধ্যমে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশের সর্বোচ্চ পদে নারীদের নিয়োগের ধারাকেই অব্যাহত রাখলেন । বুধবার লেফটেন্যান্ট-জেনারেল জেনি ক্যারিগনানকে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদে নিয়োগের ঘোষণা করেন ট্রুডো । লেফটেন্যান্ট-জেনারেল ক্যারিগনান এতদিন ধরে কানাডার সশস্ত্র বাহিনীতে লিঙ্গবৈষম্য ও বিভাজন নীতি বন্ধের প্রচেষ্টার দায়িত্বে ছিলেন ।

লেফটেন্যান্ট জেনারেল জেনি ক্যারিগনান
জানা গিয়েছে, চলতি মাসের ১৮ তারিখ তিনি সেদেশের চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব নেবেন । মূলত সামরিক প্রকৌশলী ক্যারিগনান তাঁর ৩৫ বছরের দীর্ঘ সামরিক জীবনে আফগানিস্তান, বসনিয়া-হার্জেগোভিনা, ইরাক ও সিরিয়ায় নিজের দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন । এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, “তাঁর কর্মজীবনের ব্যতিক্রমী নেতৃত্বের গুণাবলী, শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকার এবং সেবার প্রতি নিষ্ঠা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য একটি অসাধারণ সম্পদ।” ক্যারিগনান এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করলেন যখন কানাডা তার প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য বন্ধু রাষ্ট্রগুলির চাপের মধ্যে রয়েছে ।

সংবাদ সংস্থা জানিয়েছে, কানাডার সশস্ত্র বাহিনী নিয়োগের লক্ষ্য পূরণে লড়াই করছে এবং পুরানো সামরিক সরঞ্জামগুলির আধুনিকিকরণে সক্রিয় ভূমিকা নিয়েছে । গত নভেম্বরে একটি সাংবাদিক বৈঠকে কানাডার নৌবাহিনীর প্রধান বলেছিলেন, সেদেশের নৌ বাহিনীর পরিকাঠামো ‘একটি সঙ্কটজনক অবস্থায়’ রয়েছে

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের প্রথম নারী প্রধান ব্রেন্ডা লাকি
স্বীকৃত নারীবাদী ট্রুডো, ২০১৫ সালের শেষের দিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর থেকেই লিঙ্গ বৈষম্য ঘোচাতে বেশকিছু পরিকল্পিত নীতি গ্রহণ করেছেন । ২০১৮ সালে তিনি ব্রেন্ডা লাকিকে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ করেন । কানাডার শেষ দুইজন গভর্নর জেনারেল, যারা ব্রিটিশ রাজের আনুষ্ঠানিক প্রতিনিধি, তাঁরাও ছিলেন মহিলা । ট্রুডোর পরামর্শেই তাঁদের নিয়োগ করা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube