গুরুতর অসুস্থ মুকুল রায় ৷ বুধবার রাতেই তড়িঘড়ি কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে । পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন তিনি । বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান নেতা ।
বুধবার কাঁচরাপাড়ার বাড়িতে বাথরুমে পড়ে যান প্রাক্তন রেল মন্ত্রী । জানা যায় মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর । দেরি না করে তাঁর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করে দেন । হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাতে হাসপাতালে ভর্তি করার পরই সিটি স্ক্যান করা হয়েছে তাঁর । এমনকি তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে । সেই মেডিক্যাল বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজি, অর্থোপেডিক এবং কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ।
আজ, বৃহস্পতিবার বেশ কিছু জরুরি পরীক্ষা-নীরিক্ষা করা হবে তাঁর । সেই রিপোর্ট দেখে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন । তবে হাসপাতাল সূত্রে খবর, মুকুল রায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে । এই খবরে যথেষ্ট উদ্বেগে রয়েছেন তাঁর পরিবারের সদস্য সহ তাঁর অনুরাগীরাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

