গোটা দেশেই ছড়িয়ে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু । এবার সার্বিকভাবে স্বাভাবিকের থেকে ১১ শতাংশ বেশি বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে । আগামী ৬ জুলাই শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সব জেলার প্রায় ৭৫ শতাংশ জুড়ে মাঝারি বৃষ্টি হবে । এর মধ্যে উত্তরে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে । সেই বৃষ্টি ৭ জুলাই পর্যন্ত চলবে । ৮ এবং ৯ জুলাই উত্তরের বৃষ্টি কিছুটা কমবে। শনিবারের পর বৃষ্টি কমবে দক্ষিণে । তবে সোমবার থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে ।
দক্ষিণবঙ্গে আজ, বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ থাকবে । সঙ্গে অব্যাহত ঝিরঝিরে বৃষ্টি । শনিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে বনলেই জানিয়েছে আবহাওয়া দফতর । আজ বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবার কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে । শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেইড রেইন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে ।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে । উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে । বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় । সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।
কলকাতায় থাকবে মেঘলা আকাশ । তার সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি । বৃষ্টির আগে ও পরে অস্বস্তি বাড়বে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

