বঙ্গে বর্ষণ, কলকাতায় কার্যত ‘রেইনি ডে’

মৌসুমী অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত বিস্ত্রিত রয়েছে । উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি । এছাড়াও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে । এর প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ এবং গোটা রাজ্যের সব জেলায় সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এমনটাই বলছে আবহাওয়া দফতর ।

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কাও এড়ানো যাচ্ছে না । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা । পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে ।

অন্যদিকে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমা্‌ দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে । কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে পরবর্তী ৭২ ঘন্টা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ।

কলকাতায় সারাদিন থাকবে মেঘলা আকাশ । সার্বিক ভাবে গোটা কলকাতা জুড়ে কার্যত অবিরাম হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । আজ ও কাল কার্যত রেইনি ডে কলকাতায় । তবে আজ দিনের ও রাতের তাপমাত্রা সামান্য করে বাড়বে । শনিবার তা আরও সামান্য বাড়বে বলে খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube