ভোজন রসিক বাঙালির জন্য সুখবর, পাতে পড়তে চলেছে ইলিশ!

বর্ষা ঢুকতেই বাঙালির মন পাতে খুঁজতে থাকে ইলিশ মাছ । এবার সেই ভোজন রসিক বাঙালিদের জন্য রয়েছে সুখবর । বড় সাইজের ইলিশ ঢুকতে শুরু করেছে মরশুমের শুরুতেই ।

মরসুমের শুরুতেই প্রমান সাইজের ইলিশ মিলতে শুরু করেছে বলে খবর । এক সপ্তাহ আগেই মৎস্যজীবীরা ইলিশের খোঁজে পাড়ি দিয়েছিলেন বঙ্গোপসাগরে । আর ইতিমধ্যেই মাছ ধরে ফিরতে শুরু করেছে ট্রলারগুলো । শুক্রবার সন্ধ্যায় এই মরশুমের প্রথম ইলিশ ঢুকল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে ।

এরই মধ্যে জানা যাচ্ছে, ইলিশের সাইজও বেশ ভালো । ৬০০ গ্রাম থেকে ১ কেজি বা ১২০০ গ্রমা ওজনের মাছ মিলেছে প্রথম দফাতেই । এবার মাছে-ভাতে বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ । পাশাপাশি জানা যাচ্ছে, মরসুমের শুরুতেই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ঢুকেছে ৩ টন ইলিশ । দু’ মাস মাছ ধরা বন্ধ থাকার পর ১৫ ই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে পাড়ি দেন মৎস্যজীবীরা । আর প্রথম ট্রিপেই প্রমান সাইজের ইলিশ মেলায় খুশি মৎস্যজীবী থেকে শুরু করে ভোজনপ্রিয় বাঙালি ।

শুক্রবার ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার মাছের আড়তে প্রায় ৩ টন ইলিশ ঢুকেছে বলে জানানো হয় নগেন্দ্রবাজার মৎস্য আড়তদার সমিতির পক্ষ থেকে । ইলিশ পরিমাণে কম হলেও তার সাইজ বেশ ভালো বলেই জানিয়েছেন আড়তদাররা । দু’মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে ভালো সাইজের ইলিশ ধরা পড়ছে মরশুমের প্রথমেই ।

ইতিমধ্যেই বর্ষা নামতে শুরু করেছে দক্ষিণবঙ্গ জুড়ে । ফলে আগামী কয়েকদিনে এই ইলিশ আরও বেশি বেশি পরিমাণে ধরা পড়বে বলেই মনে করছেন মৎস্যজীবীরা । তবে এখন যোগান কম থাকায় ইলিশের দাম একটু চড়া রয়েছে । ৬০০ গ্রামের মাছ বিকোচ্ছে ৮০০ টাকা কেজি দরে । ১ কেজি ওজনের মাছ বিকোচ্ছে ১৪০০ টাকা কেজি দরে । তবে মনে করা হচ্ছে, জালে আরও ইলিশ পড়লেই মধ্যবিত্তের নাগালে চলে আসবে দাম ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube