খাস কলকাতায় গনপিটুনি? ‘গণপিটুনির’ তত্ত্ব অস্বীকার পুলিশের
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
সানন্দা বসু
ফের গণপিটুনির অভিযোগ । খাস কলকাতায় উঠল গণপিটুনির অভিযোগ । মুচিবাজারের পর এবার ঘটনাস্থল একবালপুর । খিদিরপুরে গেস্ট হাউজের সামনে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ । বেশ কয়েকজন যুবককে জড়ো করে এনে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে বুধবার ।
রয়্যাল গেস্ট হাউস নামে একটি হোটেলের সামনে বুধবার ঘটনাটি ঘটে । গেস্ট হাউসেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একবালপুর থানার পুলিস ।জানা গিয়েছে, জখম ব্যক্তি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা । বেধড়ক মারধরের চোটে কবালপুর নার্সিংহোমে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি ।
তবে এই বিষয়ে আরও জানা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে ওই ব্যক্তির । যা থেকে বচসার শুরু । তারপরই তা হাতাহাতিতে গড়ায় । প্রায় ১৫ থেকে ২০ জন জড়ো হয়ে যায় । অভিযোগ, রড দিয়ে মারধর করা হয় ওই ব্যক্তিকে । রয়্যাল গেস্ট হাউসের ভিতরে ঢুকেও মারধর করা হয় তাঁকে । যদিও পুলিশের তরফে, এই মামলায় গণপিটুনির দাবি উড়িয়ে দেওয়া হয়েছে ।