নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু
উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনার পর এবার ফুলবাড়ি । সালিশি সভা ডেকে স্বামী স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল ফুলবাড়িতে । ঘটনার পর অপমানে ওই মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ ওঠে । ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, ওই মহিলা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন । গত ৮ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন । নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন তাঁর স্বামী । জানা গিয়েছে, ওই মহিলা তাঁর স্বামীকে ফোন করে জানান যে, তিনি বিপদে রয়েছেন। তাঁকে সেখান থেকে নিয়ে যেতে বলেন । এরপরেই মহিলার স্বামী তাঁকে উদ্ধার করে নিজের শ্বশুরবাড়িতে রাখেন । গোটা বিষয়টি এলাকার পঞ্চায়েতে জানান মহিলার স্বামী । এরপর পঞ্চায়েতের কার্যালয়েই সালিশি সভা বসার কথা ছিল । তবে স্থানীয় কয়েকজন সালিশি সভা ডাকেন । অভিযোগ, সেখানেই মহিলাকে বেধড়ক মারধর করা হয় । বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মহিলার স্বামীও । এই ঘটনার পর ওই মহিলা বাড়ি ফিরে এসে অ্যাসিড জাতীয় কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন । তাঁকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয় । তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । রবিবার রাতেই মহিলার মৃত্যু হয় । স্থানীয় তৃণমূল নেতার সাফাই, প্রতিবেশীরা দু-একটা থাপ্পর মারতেই পারেন । সোমবার রাতে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন মহিলার ভাই । প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার উত্তর দিনাজপুরের চোপড়ার দিগলগাঁও এলাকায় এক যুবক এবং যুবতীকে কঞ্চি দিয়ে মারধরের ভিডিও ভাইরাল হয় । এই ঘটনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ঘটনার মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে গ্রেফতার করা হয়েছে । ৫ দিনের পুলিসি হেফাজত হয়েছে জেসিবির ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

