একজন চিমনির মতো ধূমপান করেন । অন্যজন সিগারেট ছুঁয়েও দেখেন না । তাঁদের দু’জনের ওঠাবসা, কথাবার্তা, ভাবনা চিন্তা একেবারেই আলাদা । কিন্তু তাঁরা দু’জনেই হলেন বলিউডের সুপারস্টার ।
তাঁদের ছবি মানেই সুপার হিট । বলিউডের বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করে । পেশাগত সম্পর্ক যাই হোক না কেন, দুই অভিনেতা শাহরুখ খান ও সলমান খান হলেন দারুণ বন্ধু । কাজের ব্যাপারেও তাঁরা ভীষণ সিরিয়াস । কিন্তু কিছু স্বভাবে তাঁরা সম্পুর্ণ ভাবে একে অপরের বিপরিতে । সম্প্রতি বলিউডের এই দুই খান ভাইকে নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন বর্ষীয়ান অভিনেতা গোবিন্দ নামদেব ।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেছেন, সলমান এবং শাহরুখ, দু’জনের সঙ্গেই তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে । পেশাগত দিক থেকে দু’জনেই ভীষণ প্রফেশনাল । লাইট, ক্যামেরা, অ্যাকশন চালু হওয়া মাত্রই, অভিনয় ছাড়া আর কিছু মাথায় রাখেন না এই দুই সুপারস্টার । তারপরেও শাহরুখ এবং সলমান কিন্তু একেবারেই আলাদা ।
তাঁদের দু’জনের ওঠা-বসা, কথাবার্তা, ভাবনা চিন্তা একেবারেই আলাদা, দাবি গোবিন্দের । আলাদার ধরণটা কেমন? সেই প্রশ্নের উত্তরে গোবিন্দ বলেন, শাহরুখ কথা বলতে ভালোবাসেন । সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ভাবতে থাকেন । তার পরের কাজটা কী হবে, কীভাবে নিজেকে আরও বদলানো সম্ভব – এসব চিন্তাই তাঁর মাথায় ঘুরতে থাকে । তবে শাহরুখ প্রচণ্ড ধূমপান করেন । একেবারে চিমনির মতো । শুটিংয়ের ফাঁকে ফাঁকে একের পর এক সিগারেট ধরিয়ে যান । খুব অল্প ঘুমান । তাই গোবিন্দ নিজেই অবাক হয়ে যান শাহরুখের এনার্জি লেভেল দেখে ।
অন্যদিকে সলমানকে নিয়ে গোবিন্দের বক্তব্য, ও কিন্তু খুবই চুপচাপ । দরকার ছাড়া একদম কথাই বলেন না । সব সময় নিজের চিন্তায় মগ্ন থাকেন । আর সুযোগ পেলেই অল্প ঘুমিয়ে নেন । তবে সিগারেট তিনি একদমই খান না । সেদিক থেকে দেখতে গেলে সালমন এবং শাহরুখ, দুই সুপারস্টার দু’জনের থেকে একেবারে আলাদা ।
গতবছর, ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’ উপহার দেওয়া শাহরুখ আবার বড় পর্দায় ফিরছেন ‘কিং খান’ সিনেমা নিয়ে । এই সিনেমায় তার সঙ্গে প্রথমবারের মত অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান । আর আগামী বছর মুক্তি পাবে সলমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’ । এছাড়া সলমান অভিনীত ‘কিক’ সিনেমার সিক্যুয়েল তৈরি হবে বলে বিভিন্ন সূত্রের খবর ।