রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত পশ্চিমবঙ্গে নতুন নয় । সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বুধবার এই ঘটনায় নতুন করে মামলা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবার ফের ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে ।
এবার হাইকোর্টে রাজ্যপাল বোস । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মানহানি মামলা দায়ের করেন তিনি । পাশাপাশি কয়েকটি মিডিয়া হাউসকে মামলায় পার্টি করার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও ।
এদিন এজলাসে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, বিতর্কিত সেই সকল মন্তব্যের জেরে রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট হচ্ছে । এরপরই আইনজীবী জানান, রাজ্যপালের বিরুদ্ধে যে ধরণের কুরুচিকর মন্তব্য করা হচ্ছে তা সংবাদ মাধ্যমে সকলের নজরে এসেছে । এই বক্তব্যের পরই সংবাদ মাধ্যমকে পার্টি করার নির্দেশ দেয় আদালত ।
প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কিছু নেতারা যেভাবে মন্তব্য রেখেছেন রাজ্যপালের বিরুদ্ধে তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল বোস । গত সপ্তাহে জানা যায়, তৃণমূল নেতৃত্বের সেই সকল মন্তব্য আদৌ সংবিধান সম্মত কি না বা তা সংবিধান অনুযায়ী করা যায় কি না নিয়েও মামলা দায়ের করেন রাজ্যপাল । এই প্রসঙ্গেই উঠে আসে সদ্য নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেনকে শপথ বাক্য পাঠ করানোর বিষয়টিও । তাঁদেরকে রাজভবনে আমন্ত্রণ জানিয়ে শপথ নেওয়ার কথা উঠতেই মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, মেয়েরা যেতে ভয় পাচ্ছে’।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

