চোপড়াকাণ্ডে বেফাঁস মন্তব্য, দলীয় বিধায়ককে শোকজ তৃণমূলের

চোপড়াকাণ্ডে এবার অস্বস্তি বাড়ল তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের। বেফাঁস মন্তব্যের জেরে শোকজ করল দল। আগামী সাত দিনের মধ্যেই জবাব দিতে হবে বিধায়ককে। চোপড়ায় যুগলকে মারধরের অভিযোগে রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতা জেসিবিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবার বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করল জেলা তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল রাজ্য নেতৃত্বের নির্দেশে হামিদুলকে শোকজ করে চিঠি পাঠিয়েছেন। ঘটনার কারণ ব্যখ্যা করে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে হবে তাঁদের। চোপড়ার ঘটনায় তৃণমূলের বিধায়কের মন্তব্য ঘিরে বিস্তর সমালোচনা হয়েছে। কী কারণে তিনি ওই মন্তব্য করেছেন তার উত্তরও চেয়ে পাঠানো হয়েছে। বিধায়কের জবাব রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে বলেও খবর।

উল্লেখ্য, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভায় প্রকাশ্যে এক যুগলকে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত তৃণমূল নেতা তাজমূল ওরফে জেসিবি-কে গ্রেফতার করা হয়। ভাইরাল ভিডিয়ো ঘিরে শাসক দলের বিরুদ্ধে সরব হয় বিরোধী বিজেপি। চোপড়াকাণ্ডের আঁচ পড়ে দিল্লির সংসদেও। এই ঘটনায় বিধায়ক হামিদুল রহমানের মন্তব্য রাজনৈতিক মহলে সমালোচিত হয়। তার প্রেক্ষিতেই বিধায়কের জবাব তলব করা হল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube