।। পম্পি রায় ।।
১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল স্বনামধন্য পরিচালক যশ চোপড়ার ব্লকবাস্টার হিট ছবি ‘ডর’। এই ছবিটি অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী জুহি চাওলার কেরিয়ারে একটি মাইলফলক। শাহরুখ খান ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন, যার শয়নে-স্বপনে সারাক্ষণ প্রেমিকা কিরণকে নিজের করে পাওয়ার ইচ্ছে। নেতিবাচক চরিত্র হলেও, বলিউড বাদশার অভিনয় দক্ষতা সিনেমার ইতিবাচক দিকগুলিকে ছাপিয়ে গিয়েছিল। তার আইকনিক সংলাপ ‘আই লাভ ইউ ক-ক-ক-কিরণ’ এখনও সকলের মনে তাজা। কিন্তু আপনি কি জানেন যে এটি এসআরকে-এর পর্যবেক্ষণ দক্ষতার গুণ, যা যশ চোপড়ার থেকে নেওয়া হয়েছিল।

সম্প্রতি একটি টক শো’তে পর্দার ‘কিরণ’ জুহি চাওলা আইকনিক সংলাপ ‘আই লাভ ইউ ক-ক-ক-কিরণ’-এর কথা ফাঁস করেন। জুহি জানান, যশজি কথা বলার সময় একটু তোতলাতেন। শাহরুখ সেটের সবাইকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতেন। সেইসময় শাহরুখ জুহিকে জানান যে, যশজির থেকেই তিনি সামান্য তুতলে ক-ক-ক-কিরণ বলার আইডিয়া পেয়ে যান। শাহরুখ অন্য আরেকটি শো’য়ে জানান, তাঁর ক্লাসের একজন বন্ধু ছিল, যে সামান্য তোতলাতেন। তাকেই নকল করে কিছুটা প্র্যাকটিস করেছিলেন। শাহরুখ তাঁর এই ভাবনা-চিন্তা আদিত্য চোপড়ার সঙ্গেও আলোচনা করেছিলেন।

শাহরুখ পড়াশোনা করে জেনেছিলেন, এমন অনেক মানুষ আছেন যারা কোনও বিশেষ একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে যাঁরা তোতলান। আসলে ওই শব্দের কথা মাথায় এলেই তাঁরা উত্তেজিত অথবা সতর্ক হয়ে যান। সেই থেকেই উচ্চারণ করার সময় তাঁরা তুতলে যান । কিরণকে যেহেতু অসম্ভব ভালবাসে শাহরুখ অভিনীত রাহুল মেহরা চরিত্রটি, তাই কিরণ সম্পর্কিত কিছু বলতে গেলেই ও বেশি সতর্ক হয়ে যায়। উত্তেজিত হয়ে পড়ে। ফলে শুধুমাত্র কিরণ নামটুকু উচ্চারণ করার সময় তুতলে যায়! ডর ছাড়াও শাহরুখ ও জুহি একসঙ্গে ‘রাম জানে’, ‘যশ বস’, ‘ডুপ্লিকেট’, ‘ফির ভি দিল হে হিন্দুস্তানি’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

