প্রকাশ্য দিবালোকে কিশোরীকে কুপিয়ে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে নৃশংসতার ছবি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে। কেন ওই কিশোরীকে নির্মমভাবে হত্যা করা হল, যুবককে জেরা করে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম গুফরান (২০)। তার সঙ্গে ১৭ বছর বয়সী ওই কিশোরীর একটি সম্পর্ক ছিল। এরপর নতুন সম্পর্কে জড়ায় ওই কিশোরী। কিন্তু প্রাক্তন প্রেমিকার নতুন সম্পর্ক মেনে নিতে পারেনি গুফরান। তাই আগে থেকেই তাকে খুনের পরিকল্পনা করছিল। ঘটনার দিন নাবালিকার গাড়িকে অনুসরণ করছিল গুফরান। এরপর একটি নির্দিষ্ট জায়গায় গাড়িটি থামলে নাবালিকা বাইরে বেরনোর জন্য দরজা খুলতেই যুবক দৌড়ে এসে তাকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে। হামলার পর ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত।
জখম কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার গলায় ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে ফেলে। ওইদিন রাতেই তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

