অযোধ্যায় পরাজিত BJP, সংসদে ‘শায়েরী’ বাণে পদ্মকে বিঁধলেন অখিলেশ

চলতি বছরের লোকসভা নির্বাচনে বিজেপির ‘হাতিয়ার’ ছিল রাম মন্দির। বিভিন্ন রাজ্যে নির্বাচনী প্রচারে বিজেপির নেতৃত্বের কথায় উঠে এসেছিল রাম মন্দির প্রসঙ্গ। গত ৪ জুন ফলাফল প্রকাশ হলে দেখা যায় অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে হেরেছে পদ্ম শিবির। এনিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে বিজেপির এই পরাজয়কে কটাক্ষ করে শায়েরী বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

মঙ্গলবার সংসদের লোকসভায় বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কনৌজের সাংসদ অখিলেশ সাংসদ। লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির ফলাফলের জন্য উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানান তিনি। তাঁর বক্তব্যে বিশেষ স্থান পেয়েছে ফৈজাবাদ কেন্দ্র, যার মধ্যে রয়েছে অযোধ্যা। তিনি একটি শায়েরীর আন্দাজে বলেন, ’হুজুর-এ আলা খামোশ বইঠে ইসি গাম মে, মেহফিল লুট লে গয়া কই যাব সাজাই হামনে।‘ কয়েকমাস আগেই উত্তরপ্রদেশের বিধানসভায় এই শায়েরী বলেছিলেন অখিলেশ যাদব।

চলতি বছরের জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে ‘রামমন্দির’কে বিজেপির ‘মাস্টারস্ট্রোক’ হিসেবেই বিবেচনা করেছিল রাজনৈতিক বিশ্লেষকরা। পদ্ম শিবিরের প্রচারেও সেই ঝলক দেখা গিয়েছে। ২০১৯ সালে উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে ৬৪ আসনে জয় পেয়েছিল এনডিএ জোট। বিজেপি একাই জিতেছিল ৬২ আসনে। কিন্তু ২০২৪-এ ফল অনেকটা পাল্টায়।

চলতি বছরের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে দেখা গিয়েছে এনডিএ বনাম ইন্ডিয়া জোট। এবারে যোগীরাজ্যে এনডিএ জোট মাত্র ৩৬ টি আসনে জিতেছে, বিজেপির ঝুলিতে ৩৩ টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট জয়লাভ করে ৪৩ টি আসনে, যেখানে সমাজবাদী পার্টি একা ৩৭ টি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে। হেভিওয়েট কেন্দ্র ফৈজাবাদে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন সপা’র অবধেশ যাদব। অযোধ্যায় বিজেপির হার রাজনৈতিক মহলের সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube