নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার রাতেই মৃত্যু হয়েছিল ওই মহিলার। মৃত্যুর পরই রিপোর্টে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তবে মঙ্গলবার হাওড়ায় মৃত মহিলার দ্বিতীয় রিপোর্ট প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয় যে তাঁর শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি ছিল। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩। এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪।
রবিবার থেকেই হাওড়ায় মৃত মহিলার করোনার সমস্ত উপসর্গ ছিল। কিন্তু তা সত্ত্বেও জেনারেল ওর্য়াডেই তাঁকে রাখা হয় বলে অভিযোগ। তবে ঘন্টাখানেক পরে তাঁকে সিসিইউ তে স্থানান্তরিত করা হয় বলেও জানা গিয়েছে। এরপরেই সোমবার রাত সাড়ে ন-টা নাগাদ মারা যান ওই রোগী। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মঙ্গলবার রাজ্যের চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। সোমবারই রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান নার্সরা। তাতেও কোন লাভ হয়নি। মঙ্গলবার সকালে জানানো হয় মৃত ওই মহিলার ২য় রিপোর্ট প্রকাশ্য়ে এলেই গোটা হাসপাতালই তালাবন্ধ করে দেওয়া হবে। হাসপাতালের অন্যান্য় রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হবে। করোনা আক্রান্ত হয়ে রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতাল জুড়ে পড়েছে আতঙ্কের ছাপ। ইতিমধ্যেই ওই রোগীর সংস্পর্শে আসা অ্যাম্বুল্যান্স চালক থেকে শুরু করে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীর পরিজনদের তালিকা তৈরির কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

