নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস নিয়ে চিন্তিত বিশ্ববাসী। কীভাবে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এখন সেই চিন্তায় ঘুম উড়েছে বিশ্বের তাবড় তাবড় গবেষকদের। তবে মনেক ক্ষেত্রেই প্রথম স্টেজে এই ভাইরাস সম্পর্কে ওয়াকিবহাল হতে না পারায় বাড়ছে সংক্রমণ।
এই ভাইরাসের প্রাথমিক উপসর্গ হিসাবে জ্বর ও সর্দি-কাশি থাকবে বলে বারে বারে জানানো হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাসে আক্রান্ত হলে তার উপসর্গও বোঝা শক্ত। তাই এবার ব্রিটেনের কয়েকজন চিকিৎসক করোনভাইরাস দুটি নতুন লক্ষণ সনাক্ত করেছেন। এই লক্ষণগুলির সাহায্যে ১৪ দিনের সময়রেখার আগেই আপনি এই ভাইরাসে আক্রান্ত কীনা, তা বুঝতে পারবেন। ব্রিটেনের ওই চিকিৎসকেরা জানাচ্ছেন, যদি কোন ব্যক্তি করোনা ভাইরাসের সংস্পর্শে আসেন তাহলে সেই ভাইরাসটি প্রথমেই ওই ব্যক্তির দেহে ছড়িয়ে পড়েনা। বরং তা নাক বা গলায় থেকে যায়। ফলে যদি কোন ব্যক্তি স্বাদ গ্রহন ও গন্ধ উপলব্ধি করতে না পারেন, তবে সংশ্লিষ্ট ওই ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়। ব্রিটেনের চিকিৎসকেরা করেনার এই দুটি লক্ষণকে আক্রান্ত হওয়ার প্রথমিক লক্ষণ বলেই বিবেচনা করেছেন। জানা গিয়েছে, গত কয়েকদিনে স্বাদ ও গন্ধের উপলব্ধি হারিয়ে ফেলা রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরে তাঁদের লালারস পরীক্ষার পর চিকিৎসা শুরু করা হলে, ভাইরাসের সংক্রমণ প্রারম্ভিক পর্যায়ে থাকার কারনে রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট থাকার কারনে তাঁরা সকলেই সুস্থ হয়ে ওঠেছেন। যদি কোন ব্যক্তির যদি এই ধরনের কোন লক্ষণ দেখা দেয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তাঁরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

