কেন্দ্রীয় তহবিলে আর্থিক অনুদান মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : বিপদ শত্রুতা মানেনা, তা আরও একবার প্রমাণ করলেন এই দেশের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়াতেই পছন্দ করছেন বিরোধীরা।

 করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৈরি করা তহবিলে ৫ লক্ষ টাকা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজ্যের জন্যও পাঁচ লক্ষ টাকা দিয়েছেন তিনি।

মঙ্গলবার  নিজেই ট্যুইট করে একথা জানিয়েছেন মমতা। তিনি আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে কোনও বেতন নেন না তিনি। বিধায়ক হিসেবেও নেননি। এমনকি সাত বারের সাংসদ হওয়া সত্বেও পেনশন গ্রহণ করেন না। ছবি এঁকে বা বই লিখে তাঁর যা আয় হয়, তাই তাঁর উপার্জন বলে জানিয়েছেন।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কেয়ার ফান্ডে দেশবাসীকে মুক্ত হস্তে তাদের খুশি মত  দান করার আবেদন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই সেই ফান্ডে ৫০০ কোটি টাকা দিয়েছে মুকেশ অম্বানি। এরই পাশাপাশি সেই ফান্ডে দান করেছেন বহু তারকা।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি চ্যারিটেবল ফান্ড ও গঠন করেছেন। নাম পিএম কেয়ার্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ট্রাস্টের চেয়ারম্যান, আর স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা এই ফান্ডের কল্যাণের উদ্দেশ্যে সরাসরি যুক্ত রয়েছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube