ট্রাম্পকে দায়মুক্তি! আদালতের রায় ‘বিপজ্জনক নজির’, অভিমত জো বাইডেনের

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দায়মুক্তির যে রায় দিয়েছে আমেরিকার সর্বোচ্চ আদালত, তাকে ‘ভয়াবহ নজির’ বলে মনে করছেন দেশের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন । তাঁর মতে এই রায় ‘আইনের শাসনের প্রতি অবজ্ঞা’ এবং আমেরিকানদের জন্য ‘ভয়াবহ এবং ক্ষতিকারক’ । অন্যদিকে আদালতের রায়ের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত গণতন্ত্রের পক্ষে ‘বড় জয়’ ।

সোমবার সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছে, প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজের শাসনকালে প্রেসিডেন্ট হিসাবে তাঁর সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোন কিছু করে থাকলে, তার বিচার করা যাবে না । তবে ব্যক্তিগত কোন কৃতকর্মের জন্য তাঁর বিচার করা যেতেই পারে । সংবাদ সংস্থার দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার থেকে কোন ধরনের প্রেসিডেন্সিয়াল ছাড়ের স্বীকৃতি দিয়ে আদালতের এমন রায় এটিই সেদেশে প্রথম ।

এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে জানিয়েছিল, প্রেসিডেন্ট পদে থাকাকালীন নিজের কোনও কৃতকর্মের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প বিচার প্রক্রিয়ায় কোনও রকম ছাড় পাবেন না । ফলে ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ‘উল্টে দেওয়ার ষড়যন্ত্রের’ যে অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে উঠেছিল, তার বিচার করা যাবে ।

সোমবার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়মুক্তি দিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর টেলিভিশন বিবৃতিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমেরিকায় কেউ রাজা নয় – এই নীতিতে গড়ে উঠেছে এই জাতি । আইনের চোখে আমরা সবাই সমান । কেউই আইনের ঊর্ধ্বে নয় । এমনকি আমেরিকার প্রেসিডেন্টও নয় । অথচ আদালতের সুপ্রিম সিদ্ধান্তের মানে হল, দেশের প্রেসিডেন্ট চাইলে কী করতে পারেন, দৃশ্যত তার কোনো সীমারেখা আর থাকছে না’ ।

হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিচারের মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে জো বাইডেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে যিনি হিংসা ছড়িয়েছেন, তিনি ফৌজদারি অপরাধের বিচারের মুখোমুখি হয়েছেন । আগামী নির্বাচনের আগে এই বিচারের ফল জানার অধিকার আমেরিকার জনগণের আছে’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube