বার্বাডোজে আটকে টিম ইন্ডিয়া! বিদ্যুৎহীন হোটেলেই কার্যত বন্দিদশায় রোহিতরা

শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে প্রটিয়াদের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল । ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চলেছিল ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনা ও উৎসব । তবে এখনও পর্যন্ত দেশে ফিরতে পারেননি রোহিতরা । ঘূর্ণিঝড় বেরিলের সতর্কতায় বন্ধ করে দেওয়া হয় সে দেশের বিমানবন্দর ।

ইতিমধ্যেই নিজের তাণ্ডব দেখাতে শুরু করে দেয় বেরিল । সোমবার বেলা গড়াতেই আরও গম্ভীর হতে থাকে পরিস্থিতি । জানা যাচ্ছে ব্রিজটাউনে নিজেদের হোটেলের ঘরেই বন্দিদশা কাটাতে হচ্ছে টিম ইন্ডিয়াকে । বেরিলের জেরে বিশ্বকাপ-জয়ী দলের দেশে ফেরার বিষয়টা আপাতত বিশ বাঁও জলে । প্রধান বিমানবন্দর বন্ধ থাকার জেরে বিমান ধরার প্রশ্নই ওঠে না ।

পাশাপাশি জানা যায়, যে হোটেলে তাঁরা রয়েছেন ঘূর্ণিঝড়ের কারণে সেটিও বিদ্যুৎ বিচ্ছিন অবস্থায় রয়েছে । এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহও বেশ চিন্তিত । এমনকি হোটেলের কর্মীরা ছুটি নেওয়াতে আরও সমস্যায় পড়তে হচ্ছে ক্রিকেটারদের । তবে স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম ।

ম্যাচের পরদিনই বার্বাডোজ থেকে চার্টার্ড ফ্লাইটে বেরনোর কথা থাকলেও খারাপ আবহাওয়ার জেরে সেই পরিকল্পনা সফল হয়নি । এই অবস্থায় কবে পরিস্থিতি স্বভাবিক হবে তার দিকেই থাকছে সকলের নজর । অন্যদিকে সেই দেশে আবহাওয়া দফতর বাসিন্দাদের বাড়িতে থাকতে আবেদন জানিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube