ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই! চাঞ্চল্য মগরাহাটে

এক ব্যবসায়ীকে গুলি করে ৭ লক্ষ টাকা ছিনতাই করার অভিযোগ সামনে এল মগরাহাটে । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মগরাহাট থানার দিঘীরপাড় এলাকায় । সোমবারের এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ী অশোক ছাটুই মগরাহাটের মাইতির হাট এলাকার বাসিন্দা বলে জানা যায় ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাইতির হাট এলাকার বাসিন্দা অশোক নিত্যদিনের মতো ব্যবসার তাগিদে বের হন । ব্যবসার টাকা তুলে চরন থেকে ফেরার পথে দিঘীরপাড় বাজারের কাছে দুষ্কৃতীরা অন্ধকারে তাঁকে লক্ষ্য করে গুলি করে । গুলিবদ্ধ হন ওই ব্যবসায়ী । এরপর দুষ্কৃতীরা ব্যবসায়ীর থেকে ৭ লক্ষ টাকা ছিনতাই করে বলেও অভিযোগ তোলা হয় ।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ডায়মন্ড হারবার গভঃ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন আহত ব্যবসায়ীকে । ঘটনার তদন্তে নেমেছে মগরাহাট থানার পুলিশ । সঠিক কী কারণে এই ঘটনা ঘটে, এর পেছনে কে বা কারা রয়েছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube