নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস মোকাবিলায় উত্তর কলকাতার হাতিবাগান এবং শ্যামবাজারের মত দুটি গুরুত্বপূর্ণ বাজার স্যানেটাইজ করল পুরসভা। মঙ্গলবার বেলা একটার পর বাজারের দোকান বন্ধ হওয়ায় পর এই কাজ করা হয়।
সরকারের তরফ থেকে করোনা রুখতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রতিদিন। কিন্তু জনজীবন বন্ধ থাকলেও খোলা রয়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী,সবজি,মাছ, মাংসের বাজার। তাই সেখানে রোজ হাজির হচ্ছেন বহু মানুষ।বাজারগুলোকে জীবাণুমুক্ত করতে কলকাতা পুরসভার পক্ষ থেকেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবারও পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের উপস্থিতিতে উত্তর কলকাতার দুটি গুরুত্বপূর্ণ বাজার, হাতিবাগান ও শ্যামবাজার স্যানেটাইজ করা হল। বেলা একটার পর বাজারে কাঁচা সবজি এবং মাছ-মাংস বিক্রি প্রায় শেষ হয়ে যাওয়ার পর স্যানিটাইজ করা শুরু করে পুরসভা। অতিন ঘোষ বলেন, ‘বাজারে প্রতিদিন বহু মানুষ আসছেন। কে কোথা থেকে আসছেন আমরা তো জানি না। তারপর আবার উত্তর কলকাতাতেও করোনা ভাইরাস ঢুকে পড়েছে। আমাদের সাবধান হতেই হবে। তাই জীবাণু বিনাশ করার জন্য এই কাজটা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এই কাজটা সোডিয়াম হাইপোথোরাইড জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে করছি।’ পুরসভার এই কাজে খুশি দুই বাজারের ব্যবসায়ী সমিতি। হাতিবাগান বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক সাধন সরকার বলেন, ‘পুরসভার এই উদ্যোগে আমরা খুশি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

