মঙ্গলবার কলকাতা লিগে অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট । সামনে ভবানীপুর । গতবছর ভালো শুরু করেও শেষের দিকে গিয়ে একের পর এক পয়েন্ট নষ্ট করে খেতাবি দৌড় থেকে ছিটকে গিয়েছিল সবুজ মেরুন । তবে এবার নতুন কোচ কার্ডোজোর হাত ধরে শুরু থেকেই খেতাব জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে মোহনবাগান ।
ভবানীপুরের দায়িত্বে রয়েছেন গতবার কলকাতা লিগে মহামেডানের সহকারী কোচের ভূমিকায় থাকা শাহিদ রমন । এক সময় মোহনবাগানের জার্সিতে খেলা আজহারউদ্দীন মল্লিক, শুভ ঘোষদের নিয়ে এবার শক্তিশালী দল গড়েছে ভবানীপুর ।
শনিবার তাঁদের খেলা দেখে এসেছেন বাগান কোচ দেগি কার্ডোজো । তিনি মেনে নিলেন প্রথম ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মোহনবাগানকে । তবে জানালেন দীপেন্দু, সুমিত, সুহেল রাঠিদের নিয়ে তাঁর দলও তৈরি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

