কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চন্দ্রবাবু, ‘সিঁদুরে মেঘ’ দেখছে BJP?

লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গড়েছে এনডিএ। বিজেপিকে পাশে নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন চন্দ্রবাবু নায়ডু। একমাস কাটতে না কাটতেই এনডিএ শিবিরে ভাঙনের আশঙ্কা! কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন টিডিপি নেতা। শোনা যাচ্ছে, চিঠি দিয়ে নিজেই নিজেকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

সূত্রে খবর, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন চন্দ্রবাবু নায়ডু। আগামী শনিবার হায়দ্রাবাদে দু’জনের সাক্ষাৎ হতে পারে। এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ নাকি এক সাক্ষাতেই বদলে যাবে জাতীয় রাজনীতির সমীকরণ? রাজনৈতিক মহলের অন্দরে চলছে জোর জল্পনা। যদিও চন্দ্রবাবুর চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুই তেলেগুভাষী রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার যৌথ স্বার্থ নিয়ে আলোচনা করতে চান অন্ধ্রের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানার সৃষ্টি হয়। রাজ্য পূর্ণগঠন আইন কার্যকর হওয়ার পরই দুই রাজ্যের সম্পর্কে খানিক চিড় ধরে। সেই বিষয়েই এবার কথা বলতে চান চন্দ্রবাবু নায়ডু। এদিকে কংগ্রেসে যোগ দেওয়ার আগে টিডিপির দলের সদস্য ছিলেন রেবন্ত রেড্ডি। ২০১৫ সালে টিডিপি-র হয়ে ভোট চেয়ে ঘুষের দায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৭ সালে কংগ্রেসে যোগদান করেন তিনি। বর্তমানে তেলেঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন রেবন্ত রেড্ডি।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ জোটকে সাথে নিয়েই তৃতীয়বার সরকার গড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এনডিএ জোটে বিজেপির পর চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম পার্টি সর্ববৃহৎ পার্টি। সরকার গঠনের সময় টিডিপি-র অবস্থান নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত এনডিএ জোটে থাকার কথাই জানিয়েছিলেন চন্দ্রবাবু। মোদীর মন্ত্রিসভাতেও জায়গা পেয়েছে টিডিপি।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube