মধ্যপ্রদেশে হাড়হিম করা কাণ্ড! বুরারির ধাঁচে একই পরিবারে মৃত্যু ৫ সদস্যের

মধ্যপ্রদেশে আলিরাজপুর জেলার রাউদি গ্রামে একটি বাড়ি থেকে একই পরিবারের ৫ জনের মৃতদেহ উদ্ধার করল পুলিশ । সোমবারের এই ঘটনা, নিছকি আত্মহত্যা না খুন তা জানতে তদন্তে নেমেছে পুলিশ । এলাকায় ছড়ায় তীব্র আতঙ্ক । নেপথ্যে কোন রহস্য লুকিয়ে রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার রাউদি গ্রামে এক কৃষকের বাড়িতে ঘটে এই হাড়হিম করা ঘটনা । বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ৪ জনের ঝুলন্ত দেহ; এক শিশুর দেহ মেলে বিছানায় । মৃত্যু হয় দম্পতি রাকেশ ও ললিতার । এমনকি মৃত্যু হয় তাঁদের ৩ সন্তান লক্ষ্মী, প্রকাশ ও অক্ষয়ের । পরিবারের এক আত্মীয় এই ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেন ।

মৃতের আত্মীয়রা এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে না চাইলেও পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী এটি আত্মহত্যাই । স্থানীয় বাসিন্দারাও কোনও সমস্যার কথা জানাতে পারেননি । উল্লেখ্য এই ঘটনায় কোনও সুইসাইড নোট উদ্ধার করা যায়নি । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । একই সঙ্গে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে একই ধরণের ঘটনা প্রকাশ্যে এসেছিল দিল্লির বুরারি অঞ্চলে । একই পরিবারের ১১ জন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ । কুসংস্কারের গ্রাসে এই মর্মান্তিক সিদ্ধান্ত নেওয়া হয়ে ছিল বলে জানিয়েছিল পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube