বিরিয়ানিতে ব্যবহার হচ্ছে পচা মাংস। সুগন্ধ, রঙের জন্য যথেচ্ছভাবে দেওয়া হচ্ছে রাসায়নিক। একের পর এক এই ধরনের অভিযোগ জমা পড়ছিল পুরসভার কাছে। অভিযানে নেমে বন্ধ করে দেওয়া হল বহু বিরিয়ানির দোকান। কোচবিহারের দিনহাটায় যৌথ উদ্যোগে অভিযান চালায় স্বাস্থ্য দফতর ও পুরসভা।
বিরিয়ানি খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুব কম। বড় বড় রেস্তোরাঁ তো আছেই বর্তমান সময়ে শহর তথা রাজ্যের প্রায় প্রত্যেক গলিতেই ছোট ছোট বিরিয়ানির দোকান নজরে আসে। বিরিয়ানির সুগন্ধে ছেয়ে যায় রাস্তা। কিন্তু রাস্তার ধারের এই দোকানগুলি কিংবা হোটেলে তৈরি হওয়া বিরিয়ানি কতটা স্বাস্থ্যকর! বিগত কিছুদিন ধরেই পুরসভার কাছে অভিযোগ আসছিল দিনহাটার বিভিন্ন হোটেল-দোকানের খাবারের মান নিয়ে। কীভাবে তারা ট্রেড লাইসেন্স বা ব্যবসার অনুমতি পেল, তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। চলতি সপ্তাহের শুরুতে চলে অভিযান। এরপরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

একাধিক দোকানে দেখা যায় বিরিয়ানিতে যে মাংস ব্যবহার করা হচ্ছে সেগুলি পচা, পাতে দেওয়ার যোগ্য নয়। রান্নায় ব্যবহার করা হচ্ছে রাসায়নিক রঙ। সেইসমস্ত দোকানের মালিকদের ট্রেড লাইসেন্স নিয়ে পুরসভায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দোকানগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, দিনহাটায় এই মাংস দিয়ে বিরিয়ানি তৈরি হয়। অবিলম্বে পৌরসভার দিনহাটায় সব বিরিয়ানির দোকান বন্ধ করা উচিত এবং সব ফাস্টফুডের দোকানে ফুড সেফটি অফিসার নিয়ে খাবারের গুনগত মান পরীক্ষা করা হোক।‘ সূত্রে খবর, আগামী দিনে এই ধরনের অভিযান আরও হতে পারে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

