পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স  মেন পরীক্ষা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের জেরে পিছিয়ে গেল ২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্স  মেন পরীক্ষা  নতুন দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

মঙ্গলবার সরকারি নোটিশ জারি করে পরীক্ষা পিছোনোর ঘোষণা করে এন টি এ। এই পরীক্ষা আগামী মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। পরীক্ষার অ্যাডমিট কার্ড আগামী ১৫ এপ্রিল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থা।

এর আগে গত ১৮ মার্চ এক নোটিশ মারফৎ ৫, ৭, ৯ এবং ১১ এপ্রিল ঘোষিত জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা বাতিল ঘোষণা করে এন টি  এ।

নিজস্ব টুইটার হ্যান্ডেলে এই সংবাদ জানিয়ে পোস্ট করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।

প্রসঙ্গত, করোনাভাইরাসের জেরে ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। যার জেরে বাতিল হয়েছে সমস্ত রকম ছোটো ও বড়ো পরীক্ষা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube