ধাপা মাঠপুকুর সায়রাবাদে এক মোবিলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এল । মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা যায় । দমকল সূত্রে খবর, মোবিল কারখানার গুদামে আগুন লেগেছে । শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছলেও পরে ইঞ্জিনের সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ৮টি ইঞ্জিনে । আগুনের ভয়াবহতার জেরে হোস পাইপের মাধ্যমে দূর থেকেই আগুন নেভাতে হচ্ছে দমকল কর্মীদের । একই সঙ্গে প্রবল হাওয়ার বেগও আগুন নেভানোর প্রক্রিয়াটি আরও কঠিন করে তুলছে বলে জানা যায় ।
ফের শহর কলকাতায় আগুন । পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিস মল, বড় বাজারের মেহতা বিল্ডিং-এর পর, এবার ঘটনাস্থল ধাপা মাঠপুকুর । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । মোবিলের কারখানার গুদাম হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হয় । তবে শুরুতেই আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা । ঘটনাস্থল থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় ।
আগুন লাগার খবরে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ । প্রাথমিকভাবে সেখানে উপস্থিত হয় ৫টি দমকলের ইঞ্জিন; তবে পড়ে আরও ইঞ্জিন সেই স্থানে এসে পৌঁছয় । জানা যায় পরে মোট ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় । তবে অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতটাই তীব্র যে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয় ।
ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ার কথা মাথায় রেখ্বি আশেপাশের বাড়িগুলি খালি করে দেওয়া হয় । বাসিন্দাদের কোনও নিরাপদ স্থানে সরিয়া নিয়ে যাওয়া হচ্ছে বলেও খবর । তবে এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণটি এখনও জানা যায়নি । কী থেকে, ও কীভাবে আগুন লাগে তা জানতে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বলেও খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

