গণপিটুনিতে মৃত্যু, বউবাজারের হোস্টেলে ফরেন্সিক দল

বউবাজারের উদয়ন হোস্টেলে ইরশাদ আলমকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগে ইতিমধ্যেই মুচিপাড়া থানার পুলিশ ওই হোস্টেলের ১৪ জন আবাসিককে গ্রেফতার করেছে । তাদের আদালত থেকে পুলিশি হেফাজত নেওয়ার পর তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ । সোমবার ফরেন্সিক বিশেষজ্ঞ এবং হোমিসাইড বিভাগের আধিকারিকরা উদয়ন হোস্টেলে পৌঁছন বলে জানা যায় ।

সূত্রের খবর, গণপিটুনির ঘটনাটি কিভাবে ঘটেছিল এবং সেই সময় কিভাবে ইরশাদ আলমকে মারা হয়েছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে পুলিশের তরফে । একইসঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ এবং আধিকারিকরা ঘটনাস্থল থেকে নমুনা এবং তথ্য-প্রমাণ সংগ্রহ করবেন বলে খবর । একই সঙ্গে জানা যায়, শুক্রবারের ওই ঘটনার পরেই উদয়ন হোস্টেলের সমস্ত আবাসিকরা উদয়ন হোস্টেল থেকে অন্যত্র চলে গিয়েছেন এবং হোস্টেলটি আপাতত বন্ধ রাখা হয়েছে পুলিশের তরফ থেকে ।

অন্যদিকে জানা যায়, হোস্টেলের পাহারায় ২৪ ঘন্টার জন্য দু’জন পুলিশ আধিকারিককে মোতায়েন করা হয়েছে । একদিকে যেমন যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে ঘটনাস্থলের পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সহ সিসি ক্যামেরার ফুটেজ এবং একাধিক তথ্যপ্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube