জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

আজ থেকে শুরু হয়ে গেল জুলাই মাস। বছরের শুরুতেই ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জুলাইতে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়া এই মাসেই ধর্মীয় উৎসব সহ একাধিক কারণে ব্যাঙ্ক কাজ বন্ধ থাকবে।

জেনে নিন জুলাইতে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে-

৩ জুলাই, বুধবার- বেহদিয়েনখলাম (মেঘালয়)
৬ জুলাই, শনিবার- এমএইচআইপি দিবস (মিজোরাম)
৮ জুলাই, সোমবার- কাং রথ যাত্রা (মণিপুর)
৯ জুলাই, মঙ্গলবার- ড্রুক পা সেজি (সিকিম)
১৬ জুলাই, মঙ্গলবার- হারেলা (উত্তরাখণ্ড)
১৭ জুলাই, বুধবার- মহরম (পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য)

জুলাই মাসের ৭, ১৪, ২১ ও ২৮ তারিখ রবিবার হওয়ায় এই দিনগুলিতে গোটা দেশের ব্যাঙ্কে ছুটি থাকবে।
১৩ জুলাই দ্বিতীয় শনিবার, ২৭ জুলাই চতুর্থ শনিবার দেশের সব ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে।

উল্লেখ্য, চলতি মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধের তালিকা দেওয়া হলেও একসঙ্গে সব রাজ্যে ছুটি কার্যকর হয় না। উৎসব ও অনুষ্ঠানের ভিত্তিতে নির্দিষ্ট রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে। প্রতি রবিবার, দ্বিতীয়-চতুর্থ শনিবার এবং জাতীয় ছুটির ক্ষেত্রে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube