গ্রেস মার্কস ‘প্রাপ্ত’ প্রায় ৮০০ NEET পরীক্ষার্থী দিয়েছিলেন রিটেস্ট! এবারে ফল কী হল?

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির জেরে দেশজুড়ে হৈ হট্টগোল পড়ে গিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী খোদ দুর্নীতির দায় স্বীকার করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জন মার্কশিট বাতিল করা হয়। গত ২৩ জুন পুনরায় পরীক্ষা দেয় তাঁরা। অনুপস্থিত ছিলেন অনেকেই। নিট রিটেস্টের ফলপ্রকাশ হয়েছে। কী হল রেজাল্ট?

জানা গিয়েছিল, নিট পরীক্ষায় গ্রেস মার্কস প্রাপ্ত পরীক্ষার্থীদের সংখ্যা ১৫৬৩ জন হলেও রিটেস্ট দিয়েছিলেন প্রায় ৮০০ জন। এবারে কেউই ফুল মার্কস পাননি। নিট-এর টপারের সংখ্যা ৬৭ থেকে নেমে এসেছে ৬১-তে। গত ৪ জুন নিটের ফল প্রকাশ হয়। দেখা যায়, ৬৭ জন ফুল মার্কস পেয়েছিলেন অর্থাৎ ৭২০-তে ৭২০ নম্বর। নিট পরীক্ষার দিনে পরীক্ষাকেন্দ্রে সময় নষ্ট হওয়ায় এই গ্রেস মার্কস দেওয়া হয়েছিল বলে দাবি করে এনটিএ। ফল প্রকাশের পর আরও একটি চাঞ্চল্যকর বিষয় নজরে আসে। যারা প্রথম হয়েছিলেন তাঁদের অধিকাংশই একটি নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। এরপরই দুর্নীতির আশঙ্কায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।

শীর্ষ আদালতের তরফে ১৫৬৩ জনের গ্রেস মার্কস বাতিল করে দেওয়া হয়। জানানো হয়, পুনরায় নিট পরীক্ষা দিতে হবে তাঁদের। তবে বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক। যদি কোনও পরীক্ষার্থী রিটেস্ট না দেন তাহলে তাঁদের ক্ষেত্রে গ্রেস মার্কস ছাড়া প্রাপ্ত নম্বর গণনা করা হবে। পুনরায় পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন একাধিক ‘টপার’। ২৩ জুন পরীক্ষার দিন অনুপস্থিত ছিলেন অনেকে। সূত্রে খবর, দ্বিতীয়বার নিট পরীক্ষার ফলপ্রকাশের পর এবার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে পারে এনটিএ।    

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube