নিউজটাইম ওয়েবডেস্ক : সুস্মিতা সিং
সবেমাত্রই বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল । চলতি বছরের ২৩ শে জুন আইনি মতে বিয়ে সেরেছেন এই তারকা জুটি । আর বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই বরের হাতে জুতো ধরিয়ে দিলেন নতুন বউ! সম্প্রতি সেই ভিডিও নিজেই ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায় । সোনাক্ষীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, শপিং মলে ঘুরছেন সোনাক্ষী, তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্বামী । সোনাক্ষীর পরনে ঢিলে ঢালা প্যান্ট টপ, আর পায়ে হিল । আর তাতেই সমস্যা, হিল জুতো পরে হাঁটতে অসুবিধা হচ্ছিল সোনাক্ষীর । আর সেই সমস্যার সমাধান করলেন জাহির । সোনাক্ষীর জুতো হাতে নিয়েই হাঁটতে শুরু করলেন জাহির । ভিডিওটি শেয়ার করে সোনাক্ষী লেখেন, “জীবনে যখন আপনি এমন কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।” সব মিলিয়ে বলাই যায় ভালোবাসার মানুষকে নিজের করে প্রেমে বেজায় খুশি সোনাক্ষী । উল্লেখ্য, সোনাক্ষী-জাহিরের প্রেমের গুঞ্জন বহুদিনের । সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি প্রায়ই পোস্ট করেন দু’জন । বলি পাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে । এছাড়াও বিভিন্ন সময় সিনেমা দেখতে গিয়েও ক্যামেরাবন্দি হয়েছেন একসঙ্গে; তো আবার কখনও ডিনার ডেটেও দেখা গিয়েছে এই লাভ বার্ডস্-কে । সেই প্রেমই পরিণতি পায় চলতি বছরের ২৩ শে জুন । সারা জীবনের জন্যে একে অপরের হয়েছেন সোনাক্ষী জাহির । পরিবার পরিজন কাজের মানুষজনকে নিয়ে বলিউডি কায়দা ছেড়ে একেবারে ছিমছাম ভাবেই বিয়ে সেরেছেন সোনাক্ষী । বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নব দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভাসান অনুরাগীরা ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

