শনিবার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভিডিও কলে পরিবারের সঙ্গে জয়ের মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন বিরাট কোহলি । এরপরই স্ত্রীর অনুষ্কাকে উদ্দেশ্য করে একটি আবেগঘন চিঠি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন কোহলি । চিঠিতে বলেন বিশ্বকাপ জয়ে তাঁর সাফল্যের সমান অংশীদার তাঁর স্ত্রী অনুষ্কাও । মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় ।

অনুষ্কার সঙ্গে একটি সুন্দর মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে স্ত্রীর উদ্দেশ্যে বিরাট কোহলি লেখেন, ‘আমার ভালোবাসা, তোমাকে ছাড়া এটা সম্ভব হত না । তুমিই আমাকে বিনয়ী করে তুলেছ, মাটিতে পা রাখতে শিখিয়েছ । তোমার কাছে আমি কৃতজ্ঞ । এই জয় যতটা আমার, ততটা তোমারও । ’
সেদিন ম্যাচে ৬টি চার ও ২টি ছয় মেরে ৫৯ বলে ৭৬ রান করেন বিরাট । পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ থেকে নিজের অবসর ঘোষণা করেন তিনি । ২০১৩ সালে ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল । দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের টি-২০ বিশ্বকাপ জয় করে ভারত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

