লোকসভা নির্বাচনে বাংলায় কার্যত সবুজ ঝড়। ৪২ টি আসনের মধ্যে ২৯ টিতে জয়ী পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যের একাধিক বিধানসভা ও পুরসভায় খারাপ ফল হয়েছে। এনিয়ে দলের অন্দরে পর্যালোচনা হয়েছে বলেও খবর। তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্ক শক্তিশালী, এমনটাই মনে করে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার মহিলা ভোটব্যাঙ্ক মজবুত করতেই একটানা কর্মসূচি করবে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ আগামী মাসে জেলা সফর শুরু করতে পারেন।
সূত্রে খবর, দলের মহিলা সংগঠনকে শক্তিশালী করতে পথে নামছে তৃণমূলের (TMC) নেতা-নেত্রীরা। আগামী মাসের শুরু থেকেই অর্থাৎ ১ আগস্ট থেকে রাজ্যের সমস্ত ব্লক ও পুরসভা এলাকা ঘুরে দেখবে মহিলা তৃণমূল কংগ্রেস। আগস্টেই জেলা সফরে বেরিয়ে পড়তে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখবেন। বেশ কিছু কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (Assembly Election 2026) ‘পাখির চোখ’ করে এখন থেকেই সংগঠন শক্তিশালী করার কাজে নেমে পড়েছে শাসক দল।
সূত্রে আরও খবর, জেলায় জেলায় ঘুরে দুটি কর্মসূচি করবে মহিলা তৃণমূল কংগ্রেস। একটি ‘বৈঠকী সাক্ষাৎ’ এবং অপর কর্মসূচি ‘মুখোমুখি আমরা’। সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলে মতামত নেওয়া হবে। সেইমত রিপোর্ট প্রস্তুত করা হবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ২৯ টি আসনে জয় পেলেও বিভিন্ন কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে, জয় পাওয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধানসভা ও পুরসভার ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। এরপরই হাত ধক্ত করেছে শাসক দল।
২০১৯-এর নির্বাচনে (Loksabha Election 2019) উত্তরবঙ্গে একটি আসনও পায়নি তৃণমূল। তাই এবার বিশেষ নজর ছিল বাংলার ওই ভাগে। ২০২৪-এ কোচবিহার ছাড়া বাকি কেন্দ্রের হারের মুখ দেখতে হয়েছে শাসক দলকে। দক্ষিণবঙ্গের অনেক কেন্দ্রেই জিতেছে তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লক্ষ্মীর ভাণ্ডার সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের জেরে মহিলা ভোট ব্যাঙ্ক ভরেছে। তাঁদের কথা মাথায় রেখেই নয়া কর্মসূচি শাসক দলের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

