আজই শপথ হোক দুই বিধায়কের, রাজ্যপালকে বিশেষ ‘প্রস্তাব’ স্পিকারের

প্রায় একমাস হতে চলেছে, এখনও অব্যাহত শপথ জট। বিধানসভার বাইরেই ধর্নায় বসেছেন বরাহনগর ও ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। এদিকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চাইছেন সোমবারই দুই বিধায়কের শপথ গ্রহণ হোক। এই কারণেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কাছে বিশেষ প্রস্তাব দিয়েছেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, আজই শপথ গ্রহণ হোক। সাংবিধানিক প্রধান হিসেবে ওনার বোঝা উচিৎ। তাঁর কাছে আবেদন করব, বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান। রাজ্যপালকে গেট থেকে নিজে বিধানসভায় নিয়ে আসবেন, একথাও জানান স্পিকার। সোমবার ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছেন সায়ন্তিকা ও রেয়াত। তাঁদের চিঠির প্রেক্ষিতেই আরও একটি চিঠি রাজ্যপালকে পাঠাতে পারেন বিমান বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, একদিকে রাজ্যপাল চাইছেন দুই বিধায়ককে রাজভবনে শপথবাক্য পাঠ করাতে। অন্যদিকে দুই জয়ী প্রার্থী বিধানসভায় শপথ গ্রহণ করতে অনড়। অবস্থান বিক্ষোভে বসেছেন তাঁরা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে কথা বলেছেন।  রাজভবনের তরফে গত ২৬ জুন দুই বিধায়ককে শপথ গ্রহণের জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু বিধানসভাতেই শপথ নিতে চেয়ে অবস্থান বিক্ষোভ করেন দুই জয়ী প্রার্থী। এরইমধ্যে বুধবার দুপুরেই দিল্লি সফরে চলে গিয়েছেন সিভি আনন্দ বোস। শীঘ্রই তিনি কলকাতায় ফিরবেন বলে খবর। এবার শপথ জট কাটাতে মরিয়া চেষ্টা বিধানসভার। তবে কবে শপথ জট কাটবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube