বাণিজ্যিক গ্যাসের দাম পড়লেও রাজ্যে ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম!

রাজ্যে আচমকাই বাড়ল পেট্রোল-ডিজেলের দাম । অন্যদিকে কমছে বাণিজ্যিক গ্যাসের দাম । এত দিন পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০৩.৯৪ টাকা । ১ জুলাই, অর্থাৎ সোমবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর করা হচ্ছে বলে জানা যায় । ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৯০ টাকা ৭৬ পয়সা । সোমবার থেকে এটিও বাড়ছে বলে খবর ।

দাম বাড়ার জেরে এখন পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪.৯৫ টাকা হয়ে দাঁড়ায় । অর্থাৎ লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ১ টাকা ০১ পয়সা । একই সঙ্গে বাড়ছে ডিজেলের দামও । যা এতদিন ছিল লিটার প্রতি ৯০ টাকা ৭৬ পয়সা তা ১ জুলাই অর্থাৎ সোমবার থেকে বেড়ে হচ্ছে ৯১ টাকা ৭৬ পয়সা । অর্থাৎ লিটার প্রতি ডিজেলের দাম ১ টাকা করে বাড়ল ।

অন্যদিকে কমছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম । ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ৩১ টাকা । সোমবার থেকে নতুন দাম হচ্ছে ১,৭৫৬ টাকা । তবে অপরিবর্তিত থাকছে ১৪.২ কেজি রান্নার সিলিন্ডারের দাম; আগের দর অনুযায়ী তা থাকছে ৮২৯ টাকা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube